এই মেনুটি সম্পূর্ণ নতুন — লাইভ সাইটে এখনো তৈরি করা হয়নি।
নাম হবে "Manage Multiple Class Entry" — Teacher মডিউলের Teacher Activity সাবমেনুতে "Manage Class Entry"-এর ঠিক পরে যোগ করতে হবে। Class Entry পেইজে একই কম্বিনেশনে (Organization/Program/Session/Course/Held Branch/Held Campus/Held Date) একসাথে একাধিক টিচারের ক্লাস এন্ট্রি করা যায়, কিন্তু Manage Class Entry-তে সেগুলো একটা একটা করে এডিট/ডিলিট করতে হয়। এই মেনু সেই সমস্যা সমাধান করবে, একই কম্বিনেশনের সব Pending এন্ট্রি একসাথে লোড করে বাল্ক আকারে এডিট/ডিলিট করার সুযোগ করে দিবে।
যেভাবে কাজ করবে:
-
পেইজের উপরের অংশ Class Entry-এর ফর্মের মতোই — Class Type, Organization, Program, Session, Course, Held Branch, Held Campus, Held Date — সবগুলো পূরণ করে View বাটনে ক্লিক করতে হবে।
-
ঠিক এই কম্বিনেশনে Class Entry থেকে আগে সেভ করা যত Pending এন্ট্রি আছে (Approved/Cancelled/Payment Ready/Paid বাদে — ওগুলো Manage Class Entry-তেও এডিটযোগ্য না), সবগুলো একসাথে নিচের টেবিলে TPIN, Teacher Name, Job Description, Duration, Quantity, Amount, Add'l Amount, Total Amount কলামসহ চলে আসবে — প্রতিটা ফিল্ড এডিটযোগ্য।
-
কোনো কম্বিনেশনে Pending এন্ট্রি না থাকলে "এই কম্বিনেশনে কোনো Pending ক্লাস এন্ট্রি পাওয়া যায়নি।" মেসেজ দেখাবে।
-
প্রতিটা রো-এর ডানপাশে একটা ✕ (Delete) বাটন থাকে — ক্লিক করলে কনফার্মেশনের পর সেই নির্দিষ্ট এন্ট্রিটা মুছে যাবে। টেবিলের "+" বাটন দিয়ে (Class Entry-এর মতোই) এই একই ব্যাচে নতুন টিচার-রোও যোগ করা যাবে (TPIN দিলে নাম অটো-ফিল হবে)।
-
সব এডিট শেষে নিচের Save All Changes বাটনে ক্লিক করলে টেবিলের সবগুলো রো একসাথে Update হয়ে যাবে (নতুন যোগ করা রো থাকলে সেগুলো নতুন এন্ট্রি হিসেবে Save হবে) — একটা একটা করে Manage Class Entry-তে গিয়ে Edit করার আর দরকার হবে না।
উপরের কম্বিনেশন ফিল্ড থেকে যেকোনোটা বদলে আবার View করলে টেবিল রিফ্রেশ হয়ে নতুন কম্বিনেশনের এন্ট্রি দেখাবে (আগেরটা রিপ্লেস হয়ে যাবে)।