এই মেনুটি সম্পূর্ণ নতুন — লাইভ সাইটে এখনো তৈরি করা হয়নি।
নাম হবে "Course Mapping View" এবং এটি Administration > Courses & Fees-এ "Course Mapping"-এর ঠিক পরে যোগ হবে। Course Mapping মেনুতে ভর্তিকৃত কোর্স ধরে দেখা যায় সেই কোর্সে কোন কোন সার্ভিস ম্যাপ করা আছে — কিন্তু উল্টোটা দেখা যায় না। এই মেনুর কাজ সেই রিভার্স লুকআপ: একটা নির্দিষ্ট সার্ভিস (Master Content-এর কোনো কোর্স, বা কোনো Q&A কোর্স যেমন "Engineering Q&A Service") কোন কোন ভর্তিকৃত কোর্সে দেওয়া হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা।
ফিল্টার অপশন (ফিল্টার বারে যে ক্রমে আছে):
- Mapping Type: Master Content Mapping / Q&A Course Mapping — ডিফল্ট Master Content। Q&A সিলেক্ট করলে Course Type ফিল্টারটা লুকিয়ে যায় (Q&A কোর্সের কোনো Course Type নেই)।
- Course Type (শুধু Master মোডে): Master Class / Course & Content / Foundation Class — সিলেক্ট করলে পাশের Service Course লিস্ট সেই টাইপের কোর্সে সীমাবদ্ধ হয়।
- Service Course (আবশ্যিক): Master মোডে মাস্টার কনটেন্ট কোর্স, Q&A মোডে Q&A কোর্সের তালিকা। খালি রেখে View চাপলে লাল বর্ডারে ইঙ্গিত করবে।
- Subject (ঐচ্ছিক, ডিফল্ট All): সিলেক্ট করা Service Course-এর সাবজেক্ট লিস্ট — দিলে শুধু সেই সাবজেক্টে ম্যাপ থাকা কোর্সগুলোই রেজাল্টে আসবে।
- Organization / Program / Session (ঐচ্ছিক, কাসকেডেড): রেজাল্টের ভর্তিকৃত-কোর্সের দিকটা ছোট করার জন্য।
- View বাটনে ক্লিক করলে রিপোর্ট আসবে।
রেজাল্ট টেবিল:
- কলাম: Sl. | Organization | Program | Session | Course (ভর্তিকৃত) | Action — প্রতিটা ভর্তিকৃত কোর্স একটাই রো (সার্ভিসটা সেই কোর্সের যত সাবজেক্টেই ম্যাপ থাকুক)।
- সাজানো থাকবে Organization → Program (গ্লোবাল Rank) → Session (নতুন আগে) → Course Rank ক্রমে।
- Action-এর pencil আইকনে ক্লিক করলে Course Mapping-এর Edit পেইজ (MasterCourseMappingAddOrEdit?courseId=N) খুলবে — অর্থাৎ এখান থেকেই সরাসরি সেই কোর্সের ম্যাপিং সংশোধনে যাওয়া যাবে।
- মেনু খোলার সাথে সাথে কোনো টেবিল দেখাবে না — ফিল্টার দিয়ে View চাপলে তবেই রিপোর্ট আসবে।