Exam Type: Online Written-এর ক্ষেত্রে নিচের ২টি নতুন অপশন যোগ করা হয়েছে —
📌 ১. Script Upload Type
পরীক্ষার্থী কীভাবে উত্তরপত্র আপলোড করবে তা নির্ধারণ করে —
- 🔹 Question-wise — প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা আপলোড অপশন থাকবে [বর্তমানে যে ফিচার আছে]
- 🔹 Full Script & Is Splitting — সবগুলো ইমেজ একসাথে আপলোড করার অপশন থাকবে এবং এই ইমেজগুলো সরাসরি Teacher-এর ও Analysis Report পেইজে যাবে না, UMS > Written Script Splitting মেনুতে জমা হবে, সেখান থেকে ইমেজ Split করার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী Teacher-এর কাছে পাঠানো হবে এবং খাতা দেখা শেষ হলে তখন Analysis Report পেইজে যাবে।
📌 ২. Time Allowed for Upload
পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পর এখানে উল্লিখিত সময় পর্যন্ত শিক্ষার্থী ইমেজ আপলোড করতে পারবে।
এই সময়ে —
- 🔹 সকল প্রশ্ন অটো Hide হয়ে যাবে, প্রশ্ন আর দেখা যাবে না
- 🔹 শুধুমাত্র Image Upload অপশন দেখাবে
- 🔹 Upload সময় শেষ হলে পরীক্ষা অটো Submit হয়ে যাবে
📌 ৩. MCQ-এর Time Allowed for Upload
MCQ সেকশনে Time Allowed for Upload ইনপুটটি শুরুতে লুকানো থাকবে। Enable Upload OMR Sheet from App টিক দিলে বক্সটি দেখা যাবে; টিক তুলে দিলে বক্সটি লুকিয়ে যাবে এবং মান ০ হয়ে যাবে।
📌 ৪. Online Written-এর Upload Option
Exam Type: Online Written নির্বাচিত হলে Script Upload Type ও Time Allowed for Upload শুধু Exam Platform: Live Exam অথবা Practice Exam-এ দেখা যাবে। In-Branch Exam নির্বাচন করলে option দুইটি দেখাবে না।
📌 ৫. Syllabus Rich Text Editor
সরাসরি Create Exam মেনু থেকে নতুন এক্সাম তৈরি করার সময় Syllabus অংশ দেখাবে না। শুধু Manage Individual Exam পেইজে কোনো এক্সামের Edit বাটনে ক্লিক করে এই পেইজে এলে Exam Details panel-এর Is Marks Calculation-এর নিচে Syllabus CKEditor দেখাবে। এখানে এন্ট্রি করা ডাটা পোর্টালের Exam Card-এ দেখাতে হবে।
📌 ৬. Exam Name-এ বিশেষ ক্যারেক্টার ব্যবহার
নতুন এক্সাম তৈরি করার সময় Exam Name এর মধ্যে Colon (:), Semicolon (;), Hyphen (-), Coma (,), Bracket () এই ক্যারেক্টারগুলো যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা করতে হবে।