Live Exam Attempt History মেনুতে নতুন যে আপডেটগুলো করা হয়েছে:
- Exam Attempt History সেকশনের MCQ ও Online Written অংশে Attempt Number এবং Status দেখানো হয়েছে। প্রথমবার রিপোর্ট দেখলে Attempt 1 • Current দেখাবে।
- Exam Attempt History সেকশনের পরে নতুন Retake Exam সেকশন যোগ করা হয়েছে।
- Retake Exam সেকশনে MCQ ও Online Written পরীক্ষার জন্য পৃথক Allow Retake বাটন যোগ করা হয়েছে।
- Allow Retake করা হলে পুরোনো Attempt-এর তথ্য মুছে যাবে না; সেটি বর্তমান টেবিলের নিচে Previous Attempts হিসেবে সংরক্ষিত থাকবে।
- একই সঙ্গে Exam Attempt History অংশে নতুন Attempt-টি Attempt 2 • Ready for Retake হিসেবে দেখাবে।
- শুধু MCQ অথবা শুধু Online Written—যেকোনো একটির Retake আলাদাভাবে অনুমোদন করা যাবে।
- Confirmation popup-এ পুরোনো Attempt সংরক্ষিত থাকবে এবং নতুন Attempt তৈরি হবে—বিষয়টি পরিষ্কারভাবে জানানো হবে।
- Allow Retake করার পর পরীক্ষার নির্ধারিত সময় সক্রিয় থাকলে শিক্ষার্থী Live Exam-এ পরীক্ষাটি পুনরায় দেখতে এবং অংশগ্রহণ করতে পারবে।
- Retake Reason: Allow Retake করার আগে বাধ্যতামূলকভাবে কারণ লিখতে হবে এবং কারণটি সংশ্লিষ্ট Previous Attempts-এ দেখা যাবে।